weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এলেন ৯৩ বছর বয়সী মাফিয়া

প্রকাশ : ১২-০২-২০২৬ ১৩:১৭

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
বয়সের ভারে নুয়ে গেছেন মাফিয়া খাতুন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৯৩ বছর। হাঁটাচলায় বেশ কষ্ট হয় তার। তবু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন ভোটার সারিতে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ভোটকক্ষে ঢোকার সুযোগ পান তিনি। ভোট দিয়ে বের হতেই মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক। জানালেন, ভোট দিতে পেরে বেশ খুশি তিনি।

বৃহস্পতিবার  (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় মাফিয়া খাতুনের সঙ্গে। সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে ভোট দেন তিনি। এই ভোটকেন্দ্র চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের। কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৬ হাজার ৯০০।

ভোটকেন্দ্রের ভেতরেই কথা হয় মাফিয়া খাতুনের সঙ্গে। তিনি জানান, নগরের আকবর শাহ এলাকায় বাসা তার। ছেলের হাত ধরে কেন্দ্রে এসেছেন। ছেলেকে কেন্দ্রের ভেতরে আসতে দেওয়া হয়নি। তাই লাঠিতে ভর দিয়ে ফটক থেকে কেন্দ্রের ভেতরে ঢুকেছেন তিনি। কেন্দ্রের ভেতরে হাঁটাচলায় অন্যদের সহায়তা নিয়েছেন। কেন্দ্র থেকে ছেলের সঙ্গে বাড়ি ফিরে যাবেন।

চট্টগ্রাম-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৩৮০। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৩৫২ জন, নারী ২ লাখ ১৩ হাজার ১৬ জন ও হিজড়া ১২ জন। এই আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মোট প্রার্থী ৯ জন। বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক। 

অন্য প্রার্থীরা হলেন গণ অধিকার পরিষদের এ টি এম ফায়েজুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জাকারিয়া রাসেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মমিনুল মাওলা, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মশিউল আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. লিয়াকত আলী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত