weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৮% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাল গালিচায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি

প্রকাশ : ০৮-০৪-২০২৫ ২১:০৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্যতম জনপ্রিয় মেট গালা ফ্যাশন শোতে ডেব্যু হতে চলেছে তার। গত বছর কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। তখন অভিনেত্রীর পরনে ছিল কালো ও গোলাপি গাউন।

বলা যায়, স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। এবার কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম শুরু করেন কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। এর আগে প্রেম নিয়ে কারো কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও এখনও স্মরণ করেন অনেকে। প্রায়ই তা সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায়।

ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কিয়ারা। বলা যাচ্ছে, এবার প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেবেন অভিনেত্রী। তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই; এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কিয়ারার নামও।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন