weather ৩০.৭১ o সে. আদ্রতা ৬৭% , বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শামা ওবায়েদ : প্রধানমন্ত্রীর বিদেশ সফরসূচি একান্তই তার সিদ্ধান্ত

প্রকাশ : ০৩-০৬-২০২৬ ১৭:০৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি।

সিনিয়র রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৩ জুন) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর ঢাকায় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বহু দেশ থেকে আমন্ত্রণপত্র এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে। প্রথম তিনি কোনো দেশ যাবেন তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বার্তা দেয়া হয়নি। অপেক্ষা করতে হবে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের কূটনীতি এবং গণতন্ত্রের জন্য বড় বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা এবং মন্ত্রণালয়ের দেশ-বিদেশের কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতির ধারাবাহিক সাফল্যও এটা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমি সন্তুষ্ট-এ কথা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, আমাকে যথেষ্ট কাজ দিয়ে রেখেছেন আপনারা।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, প্রধানমন্ত্রী চলতি মাসের শেষ দিকে চীন সফরের আগে ২১-২২ জুন মালয়েশিয়া সফর করতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহু দেশ থেকে আমন্ত্রণপত্র এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নি। প্রথম তিনি কোনো দেশ সফরে যাবেন তা নিয়ে এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বার্তা দেয়া হয়নি, অপেক্ষা করতে হবে।
 
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী দেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা নিয়ে কী বললো তা আমলে নিচ্ছে না সরকার। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে গ্রেফতার আসামিদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে কাজ করছে সরকার বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের আমন্ত্রণ এসেছে ভারত থেকে। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। আমন্ত্রণ ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও। 

এরপরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়েরও আমন্ত্রণপত্র আসে বেইজিং সফরের জন্য। শেষ পর্যন্ত সরকারপ্রধান হিসেবে কোথায় আগে যাবেন তা চলছে নানা জল্পনা। 

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২ স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা