weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেফ হাসিনা আনছার নাহারের হাত ধরে দেশে জনপ্রিয় হচ্ছে সি-ফুড

প্রকাশ : ০৯-০৯-২০২৫ ০২:৪১

হাসিনা আনছার নাহার, ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
শিল্পী'জ কুকিং ক্যানভাসে সম্প্রতি রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সি-ফুড কর্মশালা। প্রশিক্ষক হিসেবে ছিলেন শেফ হাসিনা আনছার নাহার। লবস্টার, স্কুইড, ক্র্যাব, চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছ দিয়ে তিনি অংশগ্রহণকারী রন্ধনশিল্পীদের হাতে-কলমে শিখিয়েছেন কুকিং প্রসেস। উল্লেখ্য, মিরপুরে সি-ফুড নিয়ে এই প্রথম কোনো কর্মশালা অনুষ্ঠিত হলো।   

হাসিনা আনছার নাহার একজন সুদক্ষ রন্ধনশিল্পী, প্রশিক্ষক এবং সম্পাদক। ঐতিহ্যবাহী রান্না বিষয়ক ছয় খণ্ড বই সম্পাদনা করে রান্নার জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। কিছুদিনের মধ্যেই তার সম্পাদিত বই থেকে ১০০ রেসিপি ডিজিটাল ফরম্যাটে আসছে। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এক সঙ্গে আপলোড হবে রেসিপিগুলো। 

হাসিনা আনছার নাহার বলেন, এই মুহূর্তে আমার ধ্যানজ্ঞান সি-ফুড নিয়ে সারাদেশে কাজ করা এবং পুষ্টিগুণ সম্পন্ন বিকল্প খাদ্য হিসেবে সি-ফুডকে জনপ্রিয় করা। পাশাপাশি ঐতিহ্যবাহী রান্নার ডিজিটাইজেশন নিয়েও কাজ করছি।  

উল্লেখ্য, সি-ফুড নিয়ে এই সপ্তাহেই তিনি আরো একটি কর্মশালা পরিচালনা করবেন দিনাজপুরে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন