weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

প্রকাশ : ২২-০৪-২০২৬ ১৯:৫১

নির্বাচন কমিশন অফিস। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে বাছাইয়ের এই কার্যক্রম।

গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২ বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২ পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ দেড় মাসের শিশুসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী দেড় মাসের শিশুসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম