weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে দেশের চার-পাঁচ জেলা

প্রকাশ : ১৩-১২-২০২৫ ১১:৫১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু শৈত্যপ্রবাহ হবে বলে জানা গেছে। আগামীকাল ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার শঙ্কা রয়েছে। এতে দেশের চার-পাঁচটি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানায়, গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও, কেবল তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহের মাত্রায় নামতে দেখা গিয়েছিল। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন আসে না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে।

বিডব্লিউওটি তথ্যানুযায়ী, আগামী সপ্তাহে দেশের চার-পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি করতে পারে। এসব জেলার মধ্যে রয়েছে- পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর যশোর (কয়েকটি স্থান) এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার জেলা)। এই স্থানগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার শঙ্কা রয়েছে। 

এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরো কমে আট -নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মৃদু শৈত্যপ্রবাহের আওতার বাইরে থাকলেও দেশের আরো কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে শীতের অনুভূতি দেবে।

তালিকায় থাকা জেলাগুলো হচ্ছে- রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকা। 

অন্যদিকে দেশের বাকি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার মান সব থেকে বেশি অর্থাৎ ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার শঙ্কা রয়েছে। 

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের চার-পাঁচটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে এবং দেশের বাকি এলাকায়ও শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী