weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

প্রকাশ : ১২-১২-২০২৫ ১৬:২০

ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে দাফন করা হয় সাজিদকে। 

জানাজার মাঠে সকালেই মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ, কৃষক, স্কুলপড়ুয়া শিশু —সবার চোখে ছিল পানি। 

জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা টানা ৩২ ঘণ্টা চেষ্টার পর ৪০ ফুট মাটি খনন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বৃহস্পতিবার রাতেই মরদেহ গ্রামে পৌঁছায়। এরপর শুক্রবার সকাল থেকে গ্রামজুড়ে শোকের আবহে সাজিদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন এলাকাবাসী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী