weather ২৬.৭৬ o সে. আদ্রতা ৯০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছর পর স্বামীর সমাধির পাশে খালেদা জিয়া

প্রকাশ : ০৯-১০-২০২৫ ২০:৫২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাত বছর পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গেলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান তিনি।

নীল রঙের প্রাইভেটকারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক মাজারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই মরহুম সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন দ্রুত এর ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত