weather ২৮.৫৩ o সে. আদ্রতা ৮৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান

প্রকাশ : ০১-০৩-২০২৫ ২২:৫৭

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
আনুষ্ঠানিকভাবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টিকে বিদায় জানালেও টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি এখনো। তারপরও এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখিয়েছেন এ অলরাউন্ডার।

আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে। যে দলে খেলবেন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল, নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল।

এশিয়ান লিজেন্ডস লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা জানিয়েছে, শুরুতে সাকিব বাংলাদেশের দলটির প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এই মুহূর্তে অনিশ্চিত।

গত বছর আওয়ামী লীগের প্রতীকে সংসদ সদস্য হওয়া সাকিব আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে বাংলাদেশ দলের ভারত সফরের সময় জানিয়েছিলেন, টি-টোয়েন্টি আর খেলবেন না।

অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন। তবে ম্যাচটি খেলতে দেশেই আসতে পারেননি তখন। পারেননি বিপিএলের জন্যও। এমনকি এ মাসে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও একটি দলে নাম নিবন্ধন করিয়েছিলেন; অবশ্য এক দিন পরই তা প্রত্যাহার করেন।

এমন প্রেক্ষাপটেই লিজেন্ডস লিগে নাম লেখালেন সাকিব। এশিয়ান স্টারসের এক্স পোস্টে শুক্রবার রাতে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়। টুর্নামেন্টে সাকিবের দলের প্রথম ম্যাচ ১০ মার্চ, প্রতিপক্ষ মোহাম্মদ শাহজাদ, আজগর আফগানদের আফগান পাঠানস। সাকিব ও তামিম মুখোমুখি হবেন ১২ মার্চ। বাংলা টাইগার্স স্কোয়াডে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান, নাদিফ চৌধুরীরা।

পাঁচ দলের টুর্নামেন্টে অন্য দুটি দল শ্রীলঙ্কান লায়নস (তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা) ও ইন্ডিয়ান রয়্যালস (শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, আম্বাতি রাইডু)। টুর্নামেন্টে দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে ১৮ মার্চ হবে ফাইনাল। টুর্নামেন্টের সব ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত