weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ০৪-০৮-২০২৫ ২৩:১৮

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী পাড়ি দেওয়ার সময় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দুই জনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কাজিপুর উপজেলার চর হতে পাঁচ-ছয় জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসলে আরেকটি নৌকা দিয়ে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যান।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে নিয়ে যাচ্ছে এমন সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়। এরপর নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিল। এ সময় চোর সন্দেহে মারধর করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত