weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শেখ হাসিনা-কাদেরসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশ : ০৪-০৫-২০২৬ ১৯:১৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে তিনটি হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানান।

আসামিদের মধ্যে রয়েছেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার অপু, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পৌরসভার অপসারিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক।

মামলার বরাতে পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় মোট আসামি ১৯৫ জন। এরমধ্যে ৭০ জন জামিনে রয়েছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৫ আসামি পলাতক রয়েছেন।

বিএনপিকর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় মোট আসামি ১৭৮ জন। এরমধ্যে জামিনে রয়েছেন ৪৫ জন। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩৩ জন পলাতক রয়েছেন।

বিএনপি কর্মী সুমন শেখ হত্যা মামলার আসামি ১৭৬ জন। জামিনে রয়েছেন ৫৭ জন। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১১৯ জন পলাতক রয়েছেন। তিনটি মামলায় মোট পলাতক আসামির সংখ্যা ৩৭৭ জন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ অগাস্ট সিরাজগঞ্জ শহরে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এসব ঘটনায় সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, আব্দুল লতিফের বোন সালেহা বেগম এবং সুমন শেখের বাবা গঞ্জের আলী তিনটি মামলা করেন। তদন্ত শেষে একই দিনে ২০২৫ সালের ১০ নভেম্বর আদালতে তিনটি হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে সদর থানা পুলিশ।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অপসারিত সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ ৫৪৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত