weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশ : ১১-০১-২০২৬ ১১:০৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

এক্সে সেন্টকম লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১০ জানুয়ারি) এই হামলা চালানোর নির্দেশ দেন। ‘অপারেশন হক আই স্ট্রাইক’–এর অংশ হিসেবে এ হামলা চালানো হয়।

গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় আইএসের বন্দুকধারীর হামলায় তিন মার্কিন নিহত হন। ওই হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। পালমিরা ইউনেসকো তালিকাভুক্ত প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত। শহরটি একসময় আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।

সেন্টকম বলেছে, ‘আমাদের কঠোর বার্তা: তোমরা যদি আমাদের সেনাদের ক্ষতি করো; ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করো না কেন, পৃথিবীর যেখানেই থাকো, তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব।’

সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে এফ‑১৫ই, এ‑১০, এসি‑১৩০জে, এমকিউ‑৯ ও জর্ডানিয়ান এফ‑১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

তবে কোথায় হামলা চালানো হয়েছে কিংবা এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না— সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সেন্টকম জানায়, শনিবারের সর্বশেষ হামলার আগে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর অংশ হিসেবে ১১টি অভিযানে প্রায় ২৫ জন আইএস সদস্যকে হত্যা বা আটক করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত