weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পাথর লুটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ২১:৫০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বুধবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই আবেদনের শুনানি হতে পারে।

এ ছাড়া, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে রুল জারিরও আবেদন করা হয় রিটে।

আইনজীবী মীর একেএম নূরুন নবী জানান, আজ হাইকোর্টে রিট আবেদনটি উপস্থাপনের চেষ্টা করবেন।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে দুপুরে এসব পাথর তোলা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী