weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

প্রকাশ : ৩১-০৭-২০২৫ ০২:২৯

ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো
সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) কামাল হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাইফুল আলম, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল, ও আনোয়ার।

আর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশপ্রাপ্ত সাতজন হলেন- ইলিয়াছ, আব্দুন নূর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবর।

আদালতের পেশকার আল আমিন রানা বলেন, আরো ১৭ আসামির দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় মোট ৩২ জন আসামির মধ্যে মামুনুর রশীদ পলাতক রয়েছেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। প্রধান আসামি সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে চার বছর ধরে কারাগারে আছেন।

মামলার নথিপত্র থেকে পেশকার রানা বলেন, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা সুমেল মিয়াসহ স্বজনরা।

বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে নিহত হন দশম শ্রেণিতে পড়ুয়া সুমেল মিয়া। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ চারজন।

ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ৩ মে বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এ মামলায় তৎকালীন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে আদালতে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

মামলা চলাকালে আদালতে স্বাক্ষ্য দেন মোট ২৩ জন। পরে গত ১৩ জুলাই যুক্তিতর্ক শেষে ৩০ জুলাই মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন বিচারক।

আদালতের এপিপি কামাল হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন ও বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত