weather ২৫.৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে বৈধতা পাচ্ছে ৫ লাখ অভিবাসী, বাংলাদেশিদের জন্য সুখবর

প্রকাশ : ২৭-০১-২০২৬ ১০:৪৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে বাংলাদেশিসহ পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) বামপন্থি দল পোদেমোসের সঙ্গে সমঝোতার পর বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি রয়্যাল ডিক্রি বা বিশেষ নির্বাহী আদেশ জারি করার কথা রয়েছে। এর আওতায় যেসব বিদেশি নাগরিক গত বছরের ৩১ ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করে আসছেন এবং অন্তত পাঁচ মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধ আবাসনের সুযোগ পাবেন।

এ ছাড়া চলমান বহিষ্কার প্রক্রিয়া স্থগিতের পাশাপাশি নবায়নযোগ্য এক বছরের অস্থায়ী আবাসিক অনুমতিপত্রও দেওয়া হবে। একই সঙ্গে মিলবে কাজের অনুমতি, সরকারি স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং সামাজিক নিরাপত্তা নিবন্ধনের সুযোগ। 

দেশটির সরকার বলছে, এর মাধ্যমে প্রায় আট লাখ ৪০ হাজার অবৈধ অভিবাসীর একটি বড় অংশকে মূলধারায় আনা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, এই আইনের ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। পর্যটন, কৃষি ও খুচরা ব্যবসা খাতে কাজ করা এসব প্রবাসী এখন বৈধ শ্রম চুক্তি করতে পারবেন, সরকারি স্বাস্থ্যসেবা পাবেন এবং নির্বিঘ্নে দেশে পরিবারের কাছে যাতায়াত করতে পারবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত