weather ৩১.২ o সে. আদ্রতা ৭১% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার দুর্দান্ত গোলও বিদায় ঠেকাতে পারল না লিস্টারের

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ২১:৫৪

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
কারাবাও কাপে লিগ ওয়ানের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে জয় হাতছাড়া করেছে লিস্টার সিটি। দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হন দলের অধিনায়ক হামজা চৌধুরী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল লিস্টার সিটি। সেই ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ক্যারিয়ারের দ্বিতীয় সিনিয়র গোলটি করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন হামজা চৌধুরী।

তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র ১১ মিনিট পর নিজের ডি-বক্সে অপ্রয়োজনীয় একটি ফাউল করে বসেন চৌধুরী, যার ফলে হাডার্সফিল্ড পায় একটি পেনাল্টি। লিস্টারের গোলরক্ষক ইয়াকুব স্তোলারচিক প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও রিবাউন্ড থেকে গোল করতে ভুল করেননি ড্যানিয়েল ভস্ট।

৬৯তম মিনিটে হ্যারি উইঙ্কসের বাঁকানো শটে আবারও এগিয়ে যায় লিস্টার। কিন্তু ৭৪তম মিনিটেই হাডার্সফিল্ডের ক্যামেরন আশিয়ার গোলে ম্যাচে ফেরে সমতা। 

নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ডের গোলরক্ষক লি নিকলস অসাধারণ নৈপুণ্য দেখান। জর্ডান আইয়ু ও কেসি ম্যাকএটিয়ারের শট ঠেকিয়ে দেন তিনি। আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে।

সব মিলিয়ে ৩-২ ব্যবধানে টাইব্রেকারে জয় পায় হাডার্সফিল্ড, আর গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া লিস্টার সিটির জন্য এখানেই শেষ হয় এবারের কারাবাও কাপ যাত্রা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত