weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩১

প্রকাশ : ২১-০৫-২০২৬ ১৮:১২

হামের উপসর্গ নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে তাহিয়াত নাজিফা নুর সামে এক শিশু। ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩১টি শিশু।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩টি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪০৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৪৮৮টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ২০৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪২৩। এই সময়ে ১ হাজার ২৭৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২১৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫। 

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৬ হাজার ৪০৭ রোগী, যাদের মধ্যে ৪২ হাজার ৩৩৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী