weather ৩০.৮ o সে. আদ্রতা ৭৪% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০ নম্বর জার্সিতে নেমেই জোড়া গোল এমবাপ্পের

প্রকাশ : ১৩-০৮-২০২৫ ২১:৫৬

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মঙ্গলবার (১২ আগস্ট) অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ১০ নম্বর জার্সিতে প্রথমবার মাঠে নেমেই জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বাকি দুই গোল এসেছে রদ্রিগো ও মিলিতাওর পা থেকে।

গোটা ম্যাচে প্রত্যাশিত দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিক দল গোলে শটই নিতে পারে মাত্র একটি।

দশম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে বক্সে হেডে দলকে এগিয়ে নেন মিলিতাও। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবার রিয়ালের শুরুর একাদশে নেমেই গোলের দেখা পেলেন।

সেই রেশ থাকতেই ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আর্দা গিলেরের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা।

৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সি ফরোয়ার্ড।

৮১তম মিনিটে এমবাপ্পের পাসে চতুর্থ গোলটি করেন ভিনিসিউসের বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ৮৩তম মিনিটে উঠিয়ে নেওয়া হয় এমবাপ্পেকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত