weather ৩১.৫ o সে. আদ্রতা ৭০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মাস পর প্রকাশ্যে শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদো

প্রকাশ : ১১-১২-২০২৫ ১৭:২২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছেছেন।

নোবেল কমিটির প্রধান জোরগেন ভাটনে ফ্রিডনেস তার অসলো পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন। 

২০২৪ সালে ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর জয়ের পর থেকে এই বিরোধী নেত্রী অনেকটা আত্মগোপনে চলে গিয়েছিলেন। তার ওপর ২০১৪ সাল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি আছে এবং সর্বশেষ তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল গত জানুয়ারি মাসে।

বুধবার অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ীর পুরস্কার তুলে দেওয়া হয়। তবে মাচাদো সশরীর উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেননি; তার পক্ষে তার মেয়ে আনা কোরিনা সোসা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মাচাদোর অসলো পৌঁছানোর খবর পাওয়া যায়।

৫৮ বছর বয়সী এই প্রকৌশলী বুধবার দিবাগত রাতে অসলোর গ্র্যান্ড হোটেলের বারান্দায় সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। পরে তিনি নিজে নেমে সমর্থকদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন ও ছবি তোলেন। সাধারণত নোবেলজয়ীরা পুরস্কার নিতে এসে অসলোর এই গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন।

গ্র্যান্ড হোটেলের বারান্দায় মাচাদো উপস্থিত হওয়ার আগে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান জোরগেন ভাটনে ফ্রিডনেস হোটেলের লবিতে জড়ো হওয়া লোকজনের উদ্দেশে বলেছিলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, মারিয়া কোরিনা মাচাদো অসলোতে পৌঁছেছেন। তিনি এখানে আসার পথে রয়েছেন, তবে তিনি সরাসরি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত