weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না’

প্রকাশ : ২৩-১২-২০২৫ ২০:৩২

ছবি : সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি
সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে আলোচনা চলছে। 

রবিবার (২১ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের সেই  ভিডিওতে দেখা যায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান গাজী প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের ওয়ার্ড হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড, ধানের শীষের বাহিরে গেলে কারো বাকলা রাখব না।’

জানা গেছে, চাঁদপুর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে ফরাজিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনের সময় ওই বক্তব্য দেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই শুরু হয় তীব্র সমালোচনা।

জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্লোগান হলো, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। আর এখানে বলা হচ্ছে বাকলা রাখব না। এটা কার আদর্শ?’

এদিকে গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাবু তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘বিএনপির বাইরে কেউ ভোট দিতে পারবে না। এ ধরনের বক্তব্য শুধু গণতন্ত্রবিরোধী নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেরও সম্পূর্ণ পরিপন্থী। ভোট যার, সিদ্ধান্ত তার এটাই বিএনপির রাজনীতি।’

তিনি আরো লিখেন, ‘এমন বক্তব্য দিয়ে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তারা প্রকৃতপক্ষে বিএনপির কর্মী নয়; বরং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।’

এ ঘটনায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মতলব উত্তর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, ‘বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা হয়েছে। যুবদল কখনোই শৃঙ্খলাবিরোধী আচরণ বা হুমকিমূলক রাজনীতিকে সমর্থন করে না। এ ধরনের বক্তব্য দলীয় আদর্শের পরিপন্থী।’

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, ‘এ ধরনের বক্তব্য দলের আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এমন বক্তব্য দিতে না পারে, সে বিষয় আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত