weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অমর্ত্য সেনের বক্তব্যের বিপরীতে কী বললেন জামায়াত আমির

প্রকাশ :

অমর্ত্য সেনের বক্তব্যের বিপরীতে কী বললেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।সাক্ষাৎকারে অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। যা নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনে দেওয়া ওই সাক্ষাৎকার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়?

বাংলাদেশকে সহনশীলতার ছবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।

ওই পোস্টে তিনি আরো লিখেন, ‘বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভন্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো।’

জামায়াত আমির বলেন, ‘সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের ওপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ, আপনারা সীমাবদ্ধ সুশীল। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না।’


 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ