weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ

প্রকাশ :

ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ছয় কোটি ৫৮ লাখ ছয় হাজার ৫৭৪ জন, নারী ভোটার ছয় কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৯৭ জন।

ইসির ঘোষণা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। এর মধ্যে প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। সেই অনুযায়ী ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখনকার তুলনায় ভোটার বেড়েছে চার লাখ ৫২ হাজার ১০৬ জন। নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ