weather ২৫.৫৫ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ জন বাংলাদেশি

প্রকাশ :

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ জন বাংলাদেশি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে দেশটির একটি সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে দেশে এসেছেন ৩৯ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় আরো ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত গাড়িচাপায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার দাবি গাড়িচাপায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার দাবি শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই