weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬৯% , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

প্রকাশ :

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি পরিকল্পিত বলে মনে করছেন।

রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন।

পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তার গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন তিনি।

পরীমনি বলেন, আমি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছি। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন।

লাইভে নিরাপত্তাহীনতার কথা বলেন পরীমনি। অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ করেন তিনি। অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।

ঘটনার জন্য পরীমনি তাদের দায়ী করেন, যারা ইয়োলো জার্নালিজম করেন, যারা জার্নালিজম–এর নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।

পরীমনি বলেন, যদি আমার সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বোঝাপড়া করুক।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল এবং রোববার এর শেষ দিন ছিল বলে জানান তিনি।

পরীমনির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে ওসি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা আমার জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন। 

দিন কয়েক আগে একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ-৩১-এ বাংলাদেশের জোরালো দাবি, ঋণ নয় জলবায়ু অর্থায়নে চায় অনুদান কপ-৩১-এ বাংলাদেশের জোরালো দাবি, ঋণ নয় জলবায়ু অর্থায়নে চায় অনুদান ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি বয়সের সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি বয়সের সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু