weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬৯% , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

প্রকাশ :

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মারা গেছেন ভেতরে ঘুমিয়ে থাকা চালক। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মো. কালাচাঁন শেখ (৬০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা। দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে তিনি। ৩০ বছর ধরে বাস চালক হিসেবে কর্মরত কালাচাঁন।

বাসটির মালিকের নাম তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা মৃত কার্তিক দাসের ছেলে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, রাত পৌনে ২টার দিকে তারা আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আগুনে পুড়তে দেখেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, বাস স্ট্যান্ডের পাশেই বাসটি রেখে ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচাঁন শেখ। যখন গাড়িটিতে আগুন দেওয়া হয় তখন আগুনে তার একটি হাত পুড়ে যায় এবং তিনি দৌড়ে বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।

ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন বলেন, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে পেট্রোল ঢেলে বাসে অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, চালক কালাচাঁন অগ্নিদগ্ধ হয়ে মারা যাননি। তিনি বাস থেকে দ্রুত বের হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ-৩১-এ বাংলাদেশের জোরালো দাবি, ঋণ নয় জলবায়ু অর্থায়নে চায় অনুদান কপ-৩১-এ বাংলাদেশের জোরালো দাবি, ঋণ নয় জলবায়ু অর্থায়নে চায় অনুদান ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি বয়সের সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি বয়সের সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু