weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৭৩% , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে দুঃসংবাদ দিল আরব আমিরাত

প্রকাশ :

বাংলাদেশকে দুঃসংবাদ দিল আরব আমিরাত

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
বিভিন্ন দেশের ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে ইদানিং বেশ জটিলতা পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে।

বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। অবশ্য বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের এ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরো আটটি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন,  ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। 

সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই নয় দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।

২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ নয় দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ-৩১-এ বাংলাদেশের জোরালো দাবি, ঋণ নয় জলবায়ু অর্থায়নে চায় অনুদান কপ-৩১-এ বাংলাদেশের জোরালো দাবি, ঋণ নয় জলবায়ু অর্থায়নে চায় অনুদান ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি বয়সের সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি বয়সের সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু