weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জামায়াতের সমালোচনায় হেফাজতের আমির

প্রকাশ :

ফের জামায়াতের সমালোচনায় হেফাজতের আমির

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, কুফরি যেন প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।

জামায়াতে ইসলামীর সমালোচনায় সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন হেফাজতের আমির। গত ৪ আগস্ট ফটিছড়ির নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছিলেন, জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়।

তিনি আরো বলেন, তারা মদিনার ইসলাম নয়; বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ