weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন

প্রকাশ :

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত গণমানুষের দল নয়। জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। 

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, জামায়াত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল ভাবছে। ইতোপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার শঙ্কা তৈরি হবে। বাংলাদেশের এবং বাইরের অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে, বাংলাদেশ ইসলামিস্টের হাতে চলে যাচ্ছে। এভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা তৈরি করবে। 

তিনি আরো বলেন, সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষের অনেকে সোচ্চার, আওয়ামী লীগের পক্ষের ভোট কোথায় যাবে। জামায়াত চেষ্টা করে যাচ্ছে, আওয়ামী লীগের ভোটারদের অ্যাট্রাক্ট করতে, আওয়ামী লীগের ভোটটা যাতে তাদের থাকে।

সামান্তা শারমিন আরো বলেন, জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এ কারণে এনসিপি এই পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবে কমপ্লাই করতে বাধ্য নয়। আমরা নিজেদের জোট গঠনের চেষ্টা করব অথবা আমরা নিজেদের সক্ষমতা এই নির্বাচনেই পরখ করে দেখতে চাই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ