অস্ত্রোপচারের পর যা বললেন এমিলিয়ানো মার্টিনেজ
প্রকাশ :
ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
এভারটনের বিপক্ষে শনিবার (১৭ অক্টোবর) বল ধরতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। পরে স্ট্রেচারে করে পরে চেলসির আর্জেন্টাইন গোলরক্ষককে নেওয়া হয় হাসপাতালে। চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় পরে অস্ত্রোপচারও করতে হয় তার। তবে ভয় কাটিয়ে শঙ্কামুক্ত হওয়া এমিলিয়ানো জানিয়েছেন, দ্রুতই মাঠে ফিরবেন তিনি।
অস্ত্রোপচার শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের বার্তার জন্য ধন্যবাদ জানান এবং নিজের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য দেন মার্টিনেজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনেজ লিখেন, ‘শুভকামনা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ, অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমরা জিতেছি।' এরপর তিনি যোগ করেন, ‘কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব।’
তবে এই আর্জেন্টাইন তারকাকে সুস্থ হয়ে উঠতে অন্তত ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে চেলসির আসন্ন ম্যাচগুলোর পাশাপাশি এ বছরের শেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেও তাকে পাচ্ছে না আর্জেন্টিনা। নভেম্বরের মাঝামাঝি সময়ে উরুগুয়ে ও কোস্টারিকার বিরুদ্ধে খেলার কথা রয়েছে আলবিসেলেস্তেদের।
এভারটনের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় প্রতিপক্ষের সেন্টার-ব্যাক জ্যারার্ড ব্রান্থওয়েটের সঙ্গে মারাত্মক ধাক্কা লেগে চোয়ালে চোট পান মার্তিনেজ। মাঠে প্রায় ১০ মিনিট ধরে চিকিৎসা চলার পর তাকে স্ট্র্যাচারে করে বের করে সরাসরি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক স্ক্যানে তার ঘাড়, পিঠ বা মাথার খুলিতে কোনো বড় ধরনের জটিলতা ধরা না পড়লেও, পরবর্তী পরীক্ষায় দেখা যায় তার চোয়ালের হাড় ভেঙে গেছে এবং চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরেও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় গোলরক্ষকের জন্য বার্তা পাঠিয়েছেন।
তাপিয়া লিখেন, আমার প্রিয় দিবু, তোমার দ্রুত আরোগ্য ও শক্তির জন্য শুভকামনা। দূর থেকে একরাশ ভালোবাসা। আমার কোনো সন্দেহ নেই যে তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে। সুসময় বা দুঃসময়— সবসময় আমি তোমার সঙ্গে আছি। তোমাকে ভালোবাসি, আমার বন্ধু।
পিপলসনিউজ/আরইউ