weather ৩২.৬১ o সে. আদ্রতা ৪৭% , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল

প্রকাশ :

খুলনায় যুবককে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল

ঘটনাস্থলে পড়ে থাকা গুলির খোসা, ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
খুলনায় তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।

এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ফজরের নামাজের পর ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যান। পথে আনসার আলী গলির পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। তুষারের পিঠে একটি গুলি বিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে সদর থানা পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

খুলনায় যুবককে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল খুলনায় যুবককে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১ সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১ নারায়ণগঞ্জে রাতে বাড়ি ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে রাতে বাড়ি ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩