weather ২৬.১৬ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ :

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

মাগুরা প্রতিনিধি
মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টায় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকের হোসেন সদর উপজেলার পার্নান্দুয়ালি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকের মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ভোরে দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে শাকেরকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল হাসান বলেন, সকালে একজন রোগীকে হাসপাতালে আনলে প্রাথমিকভাবে ধারণা করি স্ট্রোক করেছেন। কিন্তু পরক্ষণে পর্যবেক্ষণ করে মাথার পেছনে সরু ছিদ্র দেখতে পাই। 

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হলে স্পটে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি নিয়ে আমাদের এক্সপার্টরা কাজ শুরু করেছে। এই মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে সেটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো।

শাকের হোসেনকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজন ও স্থানীয়রা। শাকেরের বিরুদ্ধে বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে ১০টি রাজনৈতিক মামলা ছিল বলে জানা গেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ জ্বালানিসংকটে চাপে বাংলাদেশের পোশাকশিল্প জ্বালানিসংকটে চাপে বাংলাদেশের পোশাকশিল্প কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ছয় বছর ৯ মাসে সড়কে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু ছয় বছর ৯ মাসে সড়কে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু