weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী এমিলি ডেকুয়েন আর নেই

প্রকাশ : ১৮-০৩-২০২৫ ২২:১৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন মারা গেছেন। কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা এ অভিনেত্রী ফ্রান্সের একটি হাসপাতালে রবিবার (১৬ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, প্যারিসের বাইরে একটি হাসপাতালে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমিলি ডেকুয়েনের। এর আগে ২০২৩ সালে অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা শনাক্তের খবর জানানো হয়েছিল। এটি কিডনির অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার।

বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডার্ডেন ব্রাদার্সের সিনেমা ‘রোসেটা’-এর জন্য কান পুরস্কার জিতেছিলেন। ই সিনেমার মাধ্যমেই অভিনেত্রীর অভিষেক ঘটে। এতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরষ্কার জয় করেন এবং সিনেমাটি গোল্ডেন পাম জিতেছিল।

এমিলি তার ক্যারিয়ারে অনেক ছবিতে কাজ করেছেন এবং অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। তিনি মূলত ফরাসি ভাষার চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরো বেশ কয়েকটি পুরষ্কার জিতেছেন, যার মধ্যে রয়েছে ২০০৯ সালের চলচ্চিত্র ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এবং ২০১২ সালের নাটক ‘আওয়ার চিলড্রেন’।

এ অভিনেত্রীর অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ‘বেলজিয়ান রোম-কম নট মাই টাইপ’ (২০১৪), রাজনৈতিক নাটক ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭), ইমানুয়েল মুরেটের ‘লাভ অ্যাফেয়ার’ (২০২০) এবং লুকাস ধন্টের ‘ক্লোজ’(২০২২)। তার অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি ভাষার ‘সারভাইভ’।

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন