weather ২৭.৭৪ o সে. আদ্রতা ৮৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলবেনিয়ার ‘এআইমন্ত্রী’ ৮৩ ‘সন্তান’ জন্ম দিচ্ছে

প্রকাশ : ২৮-১০-২০২৫ ২১:৩৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
‘মা’ হতে চলেছে আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা। কয়েক দিন পর সে জন্ম দেবে ৮৩ সন্তান। খোদ দেশটির প্রধানমন্ত্রী এদি রামা এ তথ্য জানিয়েছেন।

আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা নিজেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর তার সন্তানেরা সবাই ডিজিটাল এজেন্ট।

কেন ডিয়েলা ঠিক ৮৩টি সন্তানের জন্ম দেবে? আলবেনিয়ার পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির সদস্যসংখ্যা ৮৩। এই ৮৩ আইনপ্রণেতার প্রত্যেকে একজন করে ডিজিটাল এজেন্ট বা এআই সহকারী পাবেন। এই এআই সহকারীদের কাজ হবে পার্লামেন্টে যা ঘটেছে, সে বিষয়ে সব তথ্য আইনপ্রণেতার কাছে পৌঁছে দেওয়া, যেন কোনো তথ্য তার জানার বাইরে থেকে না যায়। কার বিরুদ্ধে কোন কৌশল নিতে হবে, সেই পরামর্শও দেবে এআই সহকারীরা।

ডিয়েলার বয়সও মাত্র কয়েক সপ্তাহ। সেপ্টেম্বরে তার যাত্রা শুরু হয়েছে। শপথ গ্রহণের পরিবর্তে স্ক্রিনের মাধ্যমে তাকে এআই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিশ্বে ডিয়েলাই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা, যে মন্ত্রীর পদমর্যাদা পেয়েছে।

রয়টার্স এই নিয়োগকে ‘জুয়া’ বলে বর্ণনা করেছে। বলেছে, মানুষের পরিবর্তে কোটি কোটি ডলারের সিদ্ধান্ত একটি অ্যালগরিদমের ওপর দেওয়া হয়েছে।

সমালোচকেরা একে আলবেনিয়া সরকারের ‘প্রক্রিয়াগত দুর্নীতি থেকে নজর সরানোর নাটকীয় চাল’ বলছেন। অন্যদিকে সমর্থকেরা বলছেন, আলবেনিয়া ইইউকে দেখাতে চাইছে, তারা তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়া আধুনিক করতে প্রস্তুত।

যদি এআই সহকারীরা সত্যিই পার্লামেন্টের অধিবেশনগুলোর সংক্ষিপ্ত রূপ তুলে ধরে, বক্তব্য পর্যবেক্ষণ করে এবং পাল্টা কৌশল সাজায়, তবে তাদের কাজ আর শুধু কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে না; বরং এআই আইনপ্রণেতাদের প্রতিক্রিয়া, যুক্তি ও ভোটাভুটির ধরনকেও প্রভাবিত করবে। অনেকেই বিষয়টি পছন্দ করছেন না। তারা বলছেন, সংবিধান মানুষের জন্য লেখা। দায়বদ্ধতাও মানুষদের ওপরই বর্তায়, কোনো মডেলের ওপর নয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত