weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

প্রকাশ : ০৪-১০-২০২৫ ২৩:১১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরান রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ শাস্তি কার্যকর করা হয়।

আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন এবং ইরানের খুজেস্তান প্রদেশে একাধিক সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়, অভিযুক্তরা স্বীকার করেছেন যে তারা বোমা তৈরি ও পুঁতে রাখা, খোররামশাহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানোসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান। দেশটিতে হত্যা, ধর্ষণ ও গুপ্তচরবৃত্তির মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং সাধারণত ভোরবেলায় ফাঁসিতে ঝুলিয়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক ইরানের প্রতি মৃত্যুদণ্ডের ব্যবহার সম্পূর্ণরূপে বিলুপ্ত ও চলমান মৃত্যুদণ্ড কার্যকর করা সাময়িকভাবে বন্ধ করতে আহ্বান জানিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী