weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনার : পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে

প্রকাশ : ২৮-০১-২০২৫ ০৪:৪৪

সিনিয়র রিপোর্টার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।  

জানা যায়, এদিন সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষাথীরা।

ডিএমপি কমিশনার বলেন, রবিবার রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে। পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করা হয়েছে। না হলে আরও বড় সংঘর্ষ হতে পারত।আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করি। ভালো সমাধান হবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী