weather ২৭.৫৫ o সে. আদ্রতা ৯২% , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আন্তঃজেলা চোর ‘সর্দার’ মিঠু গ্রেপ্তার হয়ে কারাগারে

প্রকাশ : ২৭-০১-২০২৬ ১০:৪৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা আন্তঃজেলা চোর চক্রের অন্যতম প্রধান সদস্য এস এম বরকত উল্লাহ মিঠুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার পল্টন থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মিঠুর অবস্থান নিশ্চিত হওয়ার পর উত্তরায় অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

অনুসন্ধানের পাশাপাশি পুলিশের দেওয়া তথ্যমতে, মিঠু একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিএমপির খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এফআইআর নং ২৮/৯২০। নেত্রকোনা সদর থানায় রয়েছে চুরির মামলা। যার এফআইআর নং ১৯। অন্যদিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায়ও তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। যার এফআইআর নং ৬০/৭৫৬। আর ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলায় তার বিরুদ্ধে আরো একটি চুরির অভিযোগ তদন্ত করছে পুলিশ। যার এফআইআর নং ১৬/১৬।

এজাহারসূত্র এবং পল্টন থানা পুলিশের দেওয়া তথ্যমতে, এস এম বরকত উল্লাহ মিঠু সর্বশেষ জাতীয় পত্রিকা ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’য় অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, অফিসের আট লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে পালিয়ে যান তিনি। এরপর নানাভাবে চেষ্টা করেও আত্মসাৎকৃত অর্থ ফেরত আনা যায়নি।

পল্টন থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর পল্টন থানায় মিঠুর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারায় এম. আলী গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় । মামলা নং ৪২। এজাহারে দেওয়া তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অর্থ আত্মসাতের এই ঘটনাটি ঘটে।

পল্টন থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহফুজ আক্তার বলেন, মিঠুর বিষয়ে আরো গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত বরকত উল্লাহ মিঠু নেত্রকোনা সদর থানার ওয়াইল পাড়া গ্রামের জাহেদ মিয়ার সন্তান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত