weather ২৯.৪৪ o সে. আদ্রতা ৭২% , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড

প্রকাশ : ২১-০৭-২০২৬ ০০:৪০

ছবি : সংগৃহীত।

সিনিয়র রিপোর্টার
রাজধানীর পশ্চিম রামপুরায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জহির হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রেজা।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পশ্চিম রামপুরার বাসা থেকে খেলতে বের হয় ছয় বছরের শিশুটি। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানিতে উপুড় অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন, ২৫ ফেব্রুয়ারি, শিশুটির বাবা হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫৪ ধারায় নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে আটক করে পুলিশ এবং পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালত গত ৫ মার্চ প্রথম দফায় তাকে রিমান্ডে পাঠান।

পরবর্তীতে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে নতুন তথ্য উঠে আসার পর তদন্ত কর্মকর্তা আবারও রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রতিবেদনে শিশুটিকে পানিতে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে এবং হত্যার আগে তাকে ধর্ষণের আলামতও মিলেছে।

তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম (ডিবি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতেই অভিযুক্তকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

পিলসনিউজ/এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার