weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

প্রকাশ : ১১-১২-২০২৫ ১৭:১৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস নিয়ে ‘অশালীন মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকাদাহ করেছেন একদল শিক্ষার্থী।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার’–ইত্যাদি স্লোগান দেন। 

আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, ‘পিনাকী-ইলিয়াস এ মহান বিজয়ের মাসে ১৬ ডিসেম্বর নিয়ে যে কথাবার্তা বলেছে, তার প্রতিবাদ জানিয়ে, আমরা এ কুশপুত্তলিকা দাহ করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এসব কথা মেনে নিতে পারি না।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন