তিন মাসের নিষেধাজ্ঞা পেরিয়ে খুলেছে সুন্দরবন
প্রকাশ : ০১-০৯-২০২৬ ১৩:১৬
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
তিন মাস নিষেধাজ্ঞার শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকেরা।
এদিকে, পর্যটকদের বরণ করতে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্টরা। এ ছাড়া জীবিকা সংগ্রহে বনজীবীরাও প্রবেশ করতে শুরু করেছেন বনে। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে পুরোপুরি নিষিদ্ধ ছিল।
বন বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণের ঘটনায় গত তিন মাসে ৫৫টি মামলা করেছে বন বিভাগ। এসব ঘটনায় ৪৪ জনকে আটকও করা হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে দস্যুতা দমনে তাদের অভিযান চলমান রয়েছে। বন খোলার আগে বনজীবীদের নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এ জন্য কোস্টগার্ড, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও নেওয়া হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দস্যুতা দমনে কোস্টগার্ড, র্যাবসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নেওয়া হয়েছে।
তবে সুন্দরবন খুললেও সব এলাকায় ইচ্ছামতো প্রবেশের সুযোগ নেই। বন বিভাগের অনুমতি বা বৈধ পাশ নিয়ে নির্ধারিত পথ ও পর্যটন স্পটেই যেতে হবে। কিছু এলাকায় প্রবেশের জন্য আবার বিশেষ অনুমতির প্রয়োজন হবে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com