weather ২৫.৮১ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোরা ফাতেহির মতো ফিগার বানাতে স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ

প্রকাশ : ২২-০৮-২০২৫ ২২:৩৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো শারীরিক গঠন এবং চেহারা না হওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এ ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল।

ভুক্তভোগী স্ত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নোরা ফাতেহির মতো দেখতে ও শারীরিক গড়ন তৈরি করার জন্য চাপ দিতে থাকেন। প্রতিদিন জোর করে তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করাতেন। স্ত্রী রাজি না হলে তাকে খেতে দেওয়া হতো না।

নির্যাতনের শিকার ওই নারী আরো অভিযোগ করেন, তার স্বামী শিবম পর্নোগ্রাফি আসক্ত এবং স্ত্রীকে দিয়ে পর্নোছবি দেখতে বাধ্য করেন। এতে আপত্তি জানালে তার ওপর নির্যাতন করতেন। যৌতুকের জন্যও চাপ দিতেন। মাঝে মাঝে কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে দেখতে অভিনেত্রীর মতো সুন্দর।

তিনি আরো দাবি করেছেন, তাদের বিয়েতে ৭০ লাখ রুপিরও বেশি খরচ করেছেন তার পরিবার। যৌতুক হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ রুপি, একটি দামি গাড়ি এবং অনেক সোনার গয়না। তারপরও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৬ জুলাই তিনি বাবার বাড়িতে ফিরে যান। এরপর স্বামীর বাড়িতে ফিরতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। উল্টো ভিডিও কলের মাধ্যমে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করা হয়। এরপরই বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত