weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৬৫% , মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণ গেল আরো ১৭ শিশুর,হামে মৃত্যু ছাড়াল ৩০০

প্রকাশ : ০৪-০৫-২০২৬ ১৯:২৯

ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে দুইজনের; বাকি ১৫ জনের শরীরে হামের উপসর্গ ছিল।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ৫২ জন এবং হামের লক্ষণ নিয়ে ২৫৯ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, রবিবার (৩ মে) সকাল ৮টা থেকে সোমবার (৪ মে) সকালে ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৩০২ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয় ১৫৪ জনের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন ৪১ হাজার ৭৯৩ জন। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের শরীরে।

দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ১৫১ জন।

গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬১৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১১ জনের হাম শনাক্ত হয়েছে।

হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে ১৫ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১১জন ঢাকা বিভাগের এবং ৪ জন চট্টগ্রাম বিভাগের। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন ঢাকা বিভাগের, অন্যজন চট্টগ্রাম বিভাগের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১২৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর রাজশাহী বিভাগে মারা গেছেন ৭০ জন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারী আসনে জ্যোতিই সংসদ সদস্য হচ্ছেন নারী আসনে জ্যোতিই সংসদ সদস্য হচ্ছেন প্রাণ গেল আরো ১৭ শিশুর,হামে মৃত্যু ছাড়াল ৩০০ প্রাণ গেল আরো ১৭ শিশুর,হামে মৃত্যু ছাড়াল ৩০০ সিরাজগঞ্জে শেখ হাসিনা-কাদেরসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা সিরাজগঞ্জে শেখ হাসিনা-কাদেরসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার নিহত ৪ যাত্রী ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার নিহত ৪ যাত্রী বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক