weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বলিভিয়ায় সড়ক ছেড়ে ৮০০ মিটার নিচে বাস, নিহত ৩১

প্রকাশ : ১৮-০২-২০২৫ ২২:৪৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, সোমবার বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। 

যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার (দুই হাজার ৬২৫ ফুট) নিচে পড়ে যায়। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন। পাহাড়ি পথটি আকা-বাঁকা ও বাঁক পূর্ণ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাসের গতি দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী