weather ৩১.০৫ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত মাতিয়ে গেলেন জেনিফার লোপেজ

প্রকাশ : ২৪-১১-২০২৫ ২৩:৫০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারত মাতিয়ে গেলেন আমেরিকান পপ আইকন ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গত ২২ নভেম্বর দেশটিতে পৌঁছেন তিনি। রাজস্থানের উদয়পুরে বিলিয়নিয়ার কন্যা নেত্রা মান্তেনা ও বামসি গাদিরাজুর রাজকীয় বিবাহ অনুষ্ঠানে রবিবার (২৩ নভেম্বর) রাতের লাইভ পারফরম্যান্সে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন জেনিফার। শুধু তাই নয়, ভারতীয় পোশাক পরিধান করে তাক লাগিয়ে দেন সবাইকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদয়পুরের সেই রাজকীয় ভেন্যুতে জেনিফার একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান— ‘ওয়েটিং ফর টুনাইট’, ‘গেট অন দ্য ফ্লোর’ , ‘প্লে’, ‘সেইফ মি টু নাইট’, ‘গেট রাইট’, ‘এইন্ট ইয়োর মামা’সহ আরো অনেক হিট গান। লোপেজের এনার্জেটিক পারফরম্যান্সের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পারফরম্যান্সের সময় জেনিফার লোপেজের সাহসী পোশাকও দর্শকদের নজর কাড়ে। তিনি পরেছিলেন কাট-আউট ডিজাইনের ড্রেসের সঙ্গে বডিস্যুট ও জ্যাকেট, পরে ঝলমলে সোনালি বডিস্যুটের সঙ্গে হাঁটু পর্যন্ত বুট। তার নৃত্য ও স্টেজ-প্রেজেন্স যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে বিভক্ত মত। কেউ মন্তব্য করেছেন, 'বিশ্বাসই হচ্ছে না তিনি ৫৬’। আবার কেউ বলেছেন, ‘জেনিফার সত্যিই বডি গোলস।‘ অপর এক মন্তব্য আসে, ‘সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাক নয়।‘

তবে বিয়ের দিন জেনিফার সম্পূর্ণ ভারতীয় ঐতিহ্যে মুগ্ধ করেন সবাইকে। তিনি পরেন ঝকঝকে এম্বেলিশড শাড়ি ও মিলিয়ে হাতাকাটা ব্লাউজ, সাথে ভারী নেকলেস ও কানের দুল— যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়।

পারফরম্যান্স শেষ করে অভিনেত্রীকে বিমানবন্দরে দেখা যায় ভারত ত্যাগ করতে। সেখানে তিনি পাপারাজ্জিদের উদ্দেশে হাসিমুখে হাত নেড়ে বিদায় জানান।

তারকাখচিত এই বিয়ের উৎসব শুরু হয় ২১ নভেম্বরের ঝলমলে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বলিউড তারকা বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, রণবীর সিং, শাহিদ কাপুর পারফর্ম করেন। মেহেন্দিতে নাচে মাতেন মাধুরী দীক্ষিত ও নোরা ফতেহি। শেষ দিন ২৩ নভেম্বর, রাজকীয় আয়োজনে নেত্রা ও বামসি গাদিরাজু সাত পাকে বাঁধা পড়েন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত