weather ৩১.৭ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ : ২৩-০৬-২০২৬ ১৯:৫৯

ছবি : সংগৃহীত।

রাজশাহী ব্যুরো
রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়রসহ ৭৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

সোমবার রাতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আলী বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার।

মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ এবং সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুসহ মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল এলাকায় একটি সেতুর উত্তর পাশে ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলে অল্পসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি পঞ্চনন্দ সরকার। গ্রেপ্তাররা হলেন-ছাত্রলীগ নেতা শিমুল আহমেদ (৩১), আতিকুর রহমান খোকন (৩০) এবং যুবলীগ নেতা মাসুদ রানা (৩২)।

পুলিশ জানায়, আসামিদের মধ্যে এজাহারভুক্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের অভিযোগে বলা হয়, সাবেক মেয়র ও সাবেক চেয়ারম্যানের নির্দেশনায় সরকারবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ কর্মসূচি চালানো হয়।


পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার