weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের গোলাগুলি, পৌঢ় ও কিশোর গুলিবিদ্ধ

প্রকাশ : ০২-০২-২০২৫ ২২:২৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের গোলাগুলির মধ্যে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানাধীন ফুলন পুরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল জানান, তার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে তার বাবা গুলিবিদ্ধ হন। তখন পাশে থাকা শুভ নামের একজনও গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিলের উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সেলিম বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী