weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশ : ০১-০৯-২০২৬ ১৮:৫৪

হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন হাসপাতালের বেডে মায়ের কোলে এক শিশু, ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৩১টি শিশু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগ মারা গেছে ১৫১ জন, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৭৪ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৪৭ জন, রাজশাহীতে ২৮, সিলেটে ১৫৪, চট্টগ্রামে ২৯১, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৭৮, রংপুরে ১৭ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৯ হাজার ৫১৯। তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন হাসপাতাল ছেড়েছেন।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন।

পিপলসনিউজ /এসি.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কঙ্গোয় ইবোলা আক্রান্ত ৬ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩ হাজার ছুঁই ছুঁই কঙ্গোয় ইবোলা আক্রান্ত ৬ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩ হাজার ছুঁই ছুঁই হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে: তারেক রহমান দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে: তারেক রহমান অতীত ভোলা যায় না, আবার আটকে থাকাও যায় না: দীনেশ ত্রিবেদী অতীত ভোলা যায় না, আবার আটকে থাকাও যায় না: দীনেশ ত্রিবেদী