weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা

প্রকাশ :

মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিককে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. স্বপন। তিনি মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন|

স্থানীয়রা অভিযোগ করেন, নিহত স্বপনের বাসটির চালক সোহেল একটি চাকা বিক্রি করে দেন। এ নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে কুপিয়ে জখম করেন সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপন নামের একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে|

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ