weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের প্রেমিক মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস

প্রকাশ :

দীর্ঘদিনের প্রেমিক মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দীর্ঘদিনের প্রেমিক ও সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসের একটি ব্যক্তিগত বাসভবনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

শনিবার (২২ নভেম্বর) বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি জানা যায়।

এন্টারটেইনমেন্ট টুনাইটের তথ্য অনুযায়ী, বিয়েতে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। প্রকাশিত ছবিতে দেখা যায়, সুইমিং পুলের পাশে সাদা ফুল দিয়ে সাজানো একটি খিলানের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন তারা।

বিয়ের পোশাকেও নজর কেড়েছেন মাইলি। সাদা গাউনে সজ্জিত এই গায়িকাকে বিয়ের শপথ নেওয়ার সময় আবেগাপ্লুত হতে দেখা যায়। অন্যদিকে ম্যাক্স হাতে লেখা বক্তব্য পড়ে শোনান। এ সময় তার কণ্ঠেও ছিল আবেগের ছাপ।
বিয়ের আগের দিন শুক্রবার কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছিল রিহার্সাল ডিনারের।

মাইলির সৎবোন লিলি-রোজ পারসেল সেই আয়োজনের কিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন।

মাইলি ও ম্যাক্সের সম্পর্কের গুঞ্জন প্রথম ছড়ায় ২০২১ সালের ডিসেম্বরে। মাইলির বিশেষ অনুষ্ঠান ‘মাইলি’স নিউ ইয়ার্স ইভ পার্টি’র সময় মায়ামিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। পরে ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে একসঙ্গে ঘোরার সময় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হন তারা।

২০২৫ সালের নভেম্বরে লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে হাজির হন এই জুটি।

সে সময় মাইলির বাম হাতে হীরার আংটি দেখে তাদের বাগ্‌দানের গুঞ্জন ছড়ায়। পরে পিপল সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বাগ্‌দানের বিষয়টি নিশ্চিত করেন মাইলি।

ম্যাক্স পরে ওয়ান্ডারল্যান্ড সাময়িকীকে জানান, ২০২৫ সালে জাপানের কিয়োটো ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এর আগে তারা কয়েক দিন টোকিওতে কাটিয়েছিলেন। কিয়োটো ভ্রমণের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন ম্যাক্স, যাতে মাইলি আগে থেকে কিছু বুঝতে না পারেন।

এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি। ২০১৮ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। তবে ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। ২০২০ সালের জানুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি