weather ২৮.৫৭ o সে. আদ্রতা ৬০% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশ :

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে তার গন্তব্য মালয়েশিয়া ছিল বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন।

তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।

সূত্র জানায়, আসলামের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করা হয়। 

ডিএমপির ডিবির প্রধান শফিকুল ইসলাম আসলামকে গ্রেপ্তার করার কথা নিশ্চিৎ করেছেন। 

ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় আসলামকে তারা গ্রেপ্তার করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলাটি এখন ডিবি তদন্ত করছে।

আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। বাবার নাম শেখ জিন্নাত আলী।

নব্বইয়ের দশকের আলোচিত সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন তিনি।

১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে আসলামের বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফিরে আসার পর ‘সুইডেন’ শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় পেয়েছেন অব্যাহতি। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।

পুলিশের নথিপত্র থেকে জানা যায়, আসলামের বিরুদ্ধে সবশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন। এ মামলায় জামিন পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি কারাগার থেকে মুক্তি পান। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার