weather ২৮.৩৮ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’

প্রকাশ :

‘জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জয় বাংলা বলা অপরাধের হলে আমাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার (৬ জানুয়ারি) রাতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি জানান, ‘জয় বাংলা’ স্লোগান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও দিতে শুনেছেন। তার ভাষ্য, ‘আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সঙ্গে আরো অনেকে ছিলেন৷ জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এটি নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটি নিয়ে আর মন্তব্য করব না।’

২ মার্চ ১৯৭১ সালে আবদুর রবই সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন। সোমবার সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকীতে সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর বারিধারা ডিওএইচএসে গবেষণা কেন্দ্রটির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আ স ম আবদুর রব বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়।’

‘জয় বাংলা’ স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও, দাবি করেন আবদুর রব। তিনি বলেন, ‘বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন৷


কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয়, বাঙালির জয়।’ 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ